শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৫:১৯ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভ্যাকসিনকে মোদির আবিষ্কার বলে কটাক্ষ করলেন মমতা

রাকিবুল আবির: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে কোভ্যাকসিন অনুমোদন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখলেন মমতা ব্যানার্জি।

[৩] চিঠিতে তিনি অনুরোধ জানান, যেন অবিলম্বে ডব্লিউএইচও থেকে কোভ্যাকসিন অনুমোদন করানো হয়। কারণ হিসেবে তিনি ছাত্র-ছাত্রীর ভোগান্তির কথা তুলে ধরেন। আনন্দবাজার

[৪] চিঠিতে মমতা আরো উল্লেখ করেন, টিকাকরণের শুরু থেকেই কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দুটো টিকাই রাজ্যের কাছে এসেছে। বেসরকারি হাসপাতালগুলোও কোভ্যাকসিন টিকা মজুদ রেখেছে। দেশজুড়ে অনেক ছাত্র-ছাত্রীরাও কোভ্যাকসিন নিয়েছে। যারা ভ্যাকসিন নিয়েছে, তারা এখন সমস্যায় পড়ছে। কারণ উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার সময় টিকা নেওয়ার সার্টিফিকেট গ্রাহ্য হচ্ছে না। কারণ এই টিকার অনুমোদন এখনো ডব্লিউএইচও দেয়নি।

[৫] বুধবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা। কোভ্যাকসিনকে প্রধানমন্ত্রীর আবিষ্কারের টিকা বলেও কটাক্ষ করে তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়