শিরোনাম
◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফাইজার ও মর্ডানার টিকায় হৃৎপিণ্ডের বিরল জটিলতা সতর্কবার্তা দিতে যাচ্ছে এফডিএ

লিহান লিমা: [২] ফাইজার/বায়োএনটেক ও মর্ডানার তৈরি করোনার টিকা নেয়ার পর কিশোর ও তরুণদের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে হৃৎপিণ্ডের বিরল জটিলতা দেখা দিচ্ছে বলে সতর্কবার্তা যোগ করতে যাচ্ছে মার্কিন খাদ্য ও ঔষধ সংস্থা (এফডিএ)। গার্ডিয়ান

[৩] এফডিএ ও সিডিসির এমন আভাসের পর পুঁজিবাজারে মর্ডানা ৪ দশমিক ২ শতাংশ আর ফাইজার ১ দশমিক ৪ শতাংশ দর হারিয়েছে।

[৪] টিকা নেয়ার পর হৃৎপিণ্ডের জটিলতা দেখা দেয়ার বিষয়টি নিয়ে বৈঠক করছেন দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, হৃৎপিণ্ডের প্রদাহের সঙ্গে টিকার সম্পর্ক রয়েছে। তবে টিকা নেয়ার ফলে করোনা ভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি থেকে যে রক্ষা পাওয়া যায় তার উপযোগীতাকে উপেক্ষার কোনো সুযোগ নেই।

[৫] সিডিসি বলেছে, টিকা নেয়ার পর হৃৎপিণ্ডে প্রদাহ তৈরি হলেও রোগীরা দ্রুত সেরে উঠছেন ও পার্শ্বপ্রতিক্রিয়ার উপসর্গ চলে যাচ্ছে। মার্কিন স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, টিকা নিরাপদ ও কার্যকরী এবং হৃৎপিণ্ডে প্রদাহের মতো পার্শ্বপ্রতক্রিয়া খুবই বিরল।

[৬] কয়েকটি দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা তদন্ত করে দেখছেন ফাইজার/বায়োএনটেক ও মর্ডানা তাদের ডোজে নতুন মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিডের (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার পর এই ঝুঁকি তৈরি হয়েছে কি না। মর্ডানা বলেছে, এমআরএনএ টিকায় হৃদপিণ্ডে প্রদাহের বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে।

[৭] সিডিসি জানিয়েছে, টিকা নেয়ার পর প্রদাহের ঘটনা বেশি ঘটেছে দ্বিতীয় ডোজ নেয়ার এক সপ্তাহের মধ্যে। আক্রান্তদের বেশিরভাগই পুরুষ। ১২ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে এ হার অপ্রত্যাশিত রকমের বেশি। ৩০ বছরের কম বয়সী ৩০৯ জন এ পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়াজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

[৮] সিডিসির তথ্য অনুযায়ী, ২১ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে এমআরএনএ টিকার দুই ডোজ নিয়েছেন ১৩ কোটি ৮০ লাখের বেশি মানুষ।

  • সর্বশেষ