শিরোনাম
◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন?  ◈ প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, কে বসবেন সভাপতির আসনে? ◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার্জার ভ্যান চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

মমতাজুর রহমান: [২] পুলিশ বগুড়ার আদমদীঘিতে শামীম হোসেন (২৮) নামের এক চার্জার ভ্যান চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে । বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের ধনতলা গ্রামের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শামীম নওগাঁর রাণীনগর উপজেলার বেলতা গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

[৩] পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, নওগাঁর রাণীনগর উপজেলার বগারবাড়ি বাজার থেকে মঙ্গলবার সন্ধ্যায় ৪-৫জন যাত্রী শামীম হোসেনের চার্জার ভ্যান রিজার্ভ করে আদমদীঘির উদ্যেশে রওনা হন। এরপর ওই রাতে প্লাষ্টিকের রশি দিয়ে হাত-পা বেঁধে তাকে হত্যা করে তার চার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

[৪] বুধবার সকালে উপজেলার নশরতপুর ইউনিয়নের ধনতলা গ্রামে রেললাইনের পাশে একটি ডোবাতে পথচারীরা শামীমের মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকালে এসে লাশটি উদ্ধার করে।

[৫] আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়