শিরোনাম
◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০১:৫২ রাত
আপডেট : ২৪ জুন, ২০২১, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে হারিয়ে কিংবদন্তি লয়েডের পাশে উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে ভারতকে হারিয়ে কিংবদন্তি ক্লাইভ লয়েডের পাশে স্থান করে নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

১৯৭৫ সালে ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ট্রফি উপহার দেন অধিনায়ক ক্লাইভ লয়েড।

২০০৭ সালে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের সেই আসরে ভারতকে ট্রফি উপহার দেন সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

সদ্য শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে ক্লাইভ লয়েড ও মহেন্দ্র সিং ধোনির মতো কিংবদন্তিদের কাতারে নিজের স্থান করে নিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই ইনিংসে ২১৭ ও ১৭০ রানে অলআউট হয় ভারত। প্রথম ইনিংসে ২৪৯ রান করা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৩৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেট হাতে রেখে দলের জয় নিশ্চিত করে।

  • সর্বশেষ