শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ১১:২৭ রাত
আপডেট : ২৩ জুন, ২০২১, ১১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের ব্যবসায়ী বিল্লাল গত ৮ মাস যাবৎ নিখোঁজ, উৎকণ্ঠা পরিবারের

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা সদরের ব্যবসায়ী কাজী বিল্লাল উদ্দিনের সন্ধান গত ৮ মাসেও পাওয়া যায়নি। ২০২০ সালের ২২ অক্টোবর কুমিল্লায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তার আর সন্ধ্যান পাওয়া যায়নি। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে নবীনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও তার কোন সন্ধান না পাওয়া পরিবার বেড়েছে উৎকণ্ঠা ৷ আর পুলিশের দাবি তাকে খুঁজে বের করতে সম্ভাব্য সকল প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে।

[৩] ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের কলেজ পাড়া এলাকার বাসিন্দা কাজী ছিদ্দিকুর রহমানের ছেলে কাজী বিল্লাল উদ্দিন (৩৯)। পেশায় ইগলু আইসক্রিমের পরিবেশক।

[৪] নিখোঁজ ব্যবসায়ী বিল্লাল উদ্দিনের স্ত্রী তাছলিমা বেগম বলেন, 'নিখোঁজ হওয়ার আগের দিন রাতে বিল্লাল জানিয়ে ছিলেন তিনি জরুরি কাজে কুমিল্লায় যাবেন। পর দিন সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর সারাদিনেও তার সাথে কোন প্রকার যোগাযোগ করা যায়নি। পরে ইগলু কোম্পানির অফিসসহ সম্ভাব্য সকল জায়গা খোঁজ করে তাকে আর পায়নি। এই ঘটনায় নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি'।

[৫] তিনি আরও বলেন, 'আমার এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। তার ব্যবসাও বন্ধ হওয়ার পথে। ব্যবসা নিয়ে চিন্তা করছি না। আমার স্বামী কোথায় আছে তার সন্ধ্যান চাই'। তিনি বলেন, 'আমার স্বামীর সাথে কারও কোন বিরোধ নেই। তার তেমন কোন ঋণও নেই। পুলিশ জানিয়েছে তার সর্বশেষ লোকেশন ঢাকার উত্তরায় পেয়েছিলেন’।

[৬] এই বিষয়ে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, 'ব্যবসায়ী কাজী বিল্লাল উদ্দিন কোথায় আছেন বুঝতে পারছি না। পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে খুঁজে বের করতে আমাদের সকল প্রচার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। তার দুইটি মোবাইল নম্বরে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু বন্ধ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, 'তার একটি মোবাইল সীম কার্ড পরিত্যক্ত অবস্থায় পেয়েছিলাম নারায়ণগঞ্জের কাচপুর ব্রীজ। এই সীম কার্ডটি একটি সাধারণ ছেলে পেয়েছিল। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং নজরদারিতে রাখি। কিন্তু ছেলেটির কোনো সংশ্লিষ্টতা এই ঘটনায় পাওয়া যায়নি। আমরা তদন্ত অব্যাহত রেখেছি'।

সম্পাদনা: মারুফ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়