শিরোনাম
◈ এবার সিলেটেও ‘হানিট্র্যাপ’, উলঙ্গ মহিলার সঙ্গে ছবি ও ভিডিও ধারণ ◈ শিক্ষকদের ন্যূনতম দক্ষতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় সবার পেছনে বাংলাদেশ! ◈ আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া পরিস্থিতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ◈ চুক্তিহীন শেষ ‘ইসলামাবাদ টকস’: ইরানের শর্ত না মানায় হতাশ যুক্তরাষ্ট্র ◈ ঢাকাসহ চার সিটিতে আজ থেকে হাম–রুবেলা টিকাদান শুরু ◈ দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, বৈঠকে অগ্রগতির ইঙ্গিত ◈ বিসিবির শর্তে আটকে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা ◈ অর্থনৈতিক চাপে পাকিস্তান, সহায়তার হাত বাড়াল সৌদি আরব ◈ ইরানের জব্দকৃত সম্পদ ফেরাতে সম্মত যুক্তরাষ্ট্র, কূটনীতিতে নতুন মোড় ◈ উত্তেজনার মধ্যেই হরমুজ অতিক্রম মার্কিন নৌবহরের, চীনকে ঘিরে নতুন আশঙ্কা

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৫:৪০ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বকেয়া বেতন-ভাতার দাবিতে রেলওয়ে পূর্বাঞ্চল জিএম কার্যালয় ঘেরাও করলো শ্রমিকরা

রিয়াজুর রহমান রিয়াজ : [২] বুধবার (২৩ জুন) সকালে সিআরবির জিএম কার্যালয়ে রেল শ্রমিক সংগঠনগুলো সম্মিলিতভাবে এ কর্মসূচি পালন করেন। এসময় শ্রমিরা পূর্বাঞ্চল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দেন। পরে বেলা সাড়ে ১২টায় শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন রেলওয়ের কর্মকর্তারা।

[৩] বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, বাজেট এবং আইবাস প্লাস সিস্টেমের জটিলতার কারণে আমাদের অনেক শ্রমিক নিয়মিত বেতন ও পেনশন পাচ্ছেন না। মাইলেজ ভাতা নিয়েও সমস্যা হচ্ছে। এসব সমস্যা নিরসনে শ্রমিকরা আন্দোলনে নেমেছে।

[৪] এবিষয় রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বলেন, শ্রমিকরা যেসব দাবি দিয়েছে-তা আমরা দেখছি। তাদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি।

[৫] উল্লেখ্য, গত তিন মাস ধরে বেতন বকেয়া রয়েছে পূর্বাঞ্চল রেলের মেডিক্যাল, মেকানিক্যাল, ট্রাফিক, সিগন্যাল ও ইলেকট্রিক বিভাগের প্রায় ২ হাজার কর্মচারীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়