শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্যুৎ উৎপাদনে জাতীয় পলিসি ও প্রোগ্রাম থাকা উচিত, অভিমত বিশ্লেষকদের

আমিরুল ইসলাম: [২] বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে কমানোর পরামর্শ। [৩] স্থপতি ও নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, আমাদের বিদ্যুৎ খাতে অনেক সমস্যা আছে। অপ্রয়োজনীয় অনেক বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

[৪] কিছু বিদ্যুৎ উৎপাদন কেন্ত্রকে অনুমোদন দেওয়া হয়েছে, যাদের লাইসেন্স পারমিট দেওয়ার মতো অভিজ্ঞতা নেই। কোনো কোনো ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কিন্তু কাজে লাগানো যাচ্ছে না। [৫] বিদ্যুৎ উৎপাদনে অনেক চিন্তা-ভাবনা করে ও জাতীয় পলিসি তৈরি করে করা উচিত। বিক্ষিপ্তভাবে একেকে সময় একেকটা করা ঠিক নয়।

[৬] বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, কিছু বিদ্যুৎ কোম্পানিকে বসিয়ে বসিয়ে টাকা দেওয়া হচ্ছে। আমাদের বিদ্যুৎ এখন উদ্বৃত্ত ফলে পরিবেশ ধ্বংস করে নতুন বিদ্যুৎ কারখানা করা এবং অতীতের কিছু বিদ্যুৎ কোম্পানিকে বসিয়ে বসিয়ে টাকা দেওয়া বন্ধ করা দরকার।

[৭] এর মাধ্যমে বড় ধরনের অপচয় হচ্ছে। এই অপচয়টা গোটা দেশের মানুষের ওপর গিয়ে পড়ছে। কয়েকটি বিদ্যুৎ প্লানকে ক্যাপাসিটি চার্জের নামে গতো গয়েক বছরে ৬০ হাজার কোটি ওপরে তাদেরকে দেওয়া হয়েছে এবং সেটা এখনো অব্যাহত আছে। [৮] একদিকে পরিবেশ বিধ্বংসী বিদ্যুৎ কারখানা নির্মাণ করা, আরেকদিকে বসিয়ে বসিয়ে প্রাইভেট কোম্পানিকে টাকা দেওয়া বন্ধ করা প্রয়োজন।

 

  • সর্বশেষ