শিরোনাম
◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৩:৫৭ রাত
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপে যুক্ত হবে শপ ফিচার

নিউজ ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্ল্যাটফর্মটিতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সহযোগিতা ও কেনাকাটা সহজ করতে বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, শিগগিরই ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপে যুক্ত হবে শপ, মার্কেটপ্লেসে শপ, ইন্সটাগ্রামে ভিজ্যুয়াল সার্চ ও শপ অ্যাড।

নতুন এসব ফিচার কবে চালু হবে তা সম্পর্কে জাকারবার্গ কিছু বলেননি। পোস্টের মন্তব্যে তিনি এসব ফিচার সম্পর্কে অল্প কিছু তথ্য জানিয়েছেন। নতুন ফিচারগুলো হলো:

ইন্সটাগ্রাম ভিজ্যুয়াল সার্চ: এই ফিচারের মাধ্যমে ছবি অনুসন্ধানের মাধ্যমে পণ্য পাওয়া যাবে।

শপস অন মার্কেটপ্লেস: ১০০ কোটিরও বেশি মানুষ প্রতি মাসে মার্কেটপ্লেস ব্যবহার করেন। তাই বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মার্কেটপ্লেসে নিয়ে আসা সহজ করছি। যাতে করে আরও বেশি মানুষের কাছে তারা পৌঁছাতে পারে।

হোয়াটসঅ্যাপে শপ: শিগগিরই হোয়াটসঅ্যাপে শপ দেখা যাবে। যাতে করে কোনও কিছু কেনার আগে বিক্রয়কারীর সঙ্গে চ্যাট করা যায়। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে তাদের শপ একবার সেটাপ করার প্রয়োজন পড়বে। এটি কাজ করবে ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপে।

শপ অ্যাডস: নতুন অ্যাডস চালু হবে যাতে কেনাকাটায় ব্যক্তির পছন্দ স্থান পাবে এবং নির্বাচিত দোকানগুলোতে ব্যবহারকারীকে নিয়ে যাবে। সূত্র: বাংলা ট্রিবিউন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়