শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ১০:৩৭ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ১০:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দির গোমতী নদী এলাকার শীর্ষ ডাকাত দল গ্রেপ্তার

এইচএম দিদার: [২] কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় মুরাদনগর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্ব্যে গোমতী নদীপথে ডাকাতির প্রস্তুতির সময় ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

[৩] মুরাদনগর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, সোমবার (২২ জুন) গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর বাজারের পাশের গোমতী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে রিয়াদ, জাকারিয়া, ফয়সাল ও ইমনসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হলো জেলার তিতাস উপজেলার -জিয়ারকান্দি গ্রামের মো. হাসান মিয়ার ছেলে মো. রিয়াদ, একই উপজেলার আসমানিয়া গ্রামের আবু মিয়ার ছেলে জাকারিয়া, জিয়ারকান্দি গ্রামের নাজিমউদ্দীন মিয়ার ছেলে ফয়সাল ও একই গ্রামের রাজু উদ্দিনের ছেলে মো.ইমন।

[৫] দাউদকান্দি-চান্দিনা সার্কেল এর জৈষ্ঠ্য সহকারি পুলিশ সুপার মো.জুয়েল রানা জানান, মুরাদনগরে গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা বিভিন্ন সময় দাউদকান্দি উপজেলার গোমতী নদীতে বালু বোঝাই ভলগেট থেকে চাঁদা আদায় ও ভলগেটের স্টাফদের মারধর করতো।"

[৬] এ ব্যাপারে মুরাদনগর মডেল থানায় ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তারকৃত ৪ ডাকাতকে মঙ্গলবার (২২ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ