শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৮:৫৮ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিটি গ্রামে ট্যাংকি স্থাপন করে সুপেয় পানি সরবরাহ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বাশার নূরু: [২] মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ভার্চুয়াল সভায় তিনি এই নির্দেশ দেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

[৩] প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি গ্রামের মায়েদের সুপেয় পানি দিতে ট্যাংকি স্থাপনের কথা বলেছেন প্রধানমন্ত্রী। পানির ট্যাংকি আমাদের কাছে কিন্তু পরিচিত শব্দ। ফকিরাপুলের পানির ট্যাংকি সবার চেনা। একইভাবে গ্রামে গ্রামে সুপেয় পানি সরবরাহের কথা বলেছেন প্রধানমন্ত্রী। গ্রামে শহরের পরিবেশ দেওয়া হবে। এর জন্য দেশব্যাপী মেগা প্রকল্প নিতে হবে।

[৪] প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতে যে সব প্রকল্প নেওয়া হবে তা জেনে-বুঝে এমনকী না বুঝেও দ্রুত পাস করা হবে। গ্রামে সুপেয় পানি দিলে মানুষের রোগ-বালাই কম হবে। রোগ-বালাই কম হলে কাজ করার শক্তি বাড়বে ফলে দেশের উন্নয়ন আরো বেগবান হবে। বৃষ্টির পানি পিওর পানি। বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়