শিরোনাম
◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয় ◈ জামাই শা‌হিন আ‌ফ্রিদি‌কে কেনো অধিনায়ক করা হলো, ক্ষেপে গে‌লেন শা‌হিদ আফ্রিদি 

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৮:২৭ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় ইয়াবা হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারি গ্রেফতার

বশির উদ্দিন: রাজধানীর ডেমরায় পুলিশের পৃথক অভিযানে দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ যার অনুমান মূল্য ৩২ হাজার টাকা। মঙ্গলবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। সোমবার দিনগত রাতে ডেমরার রানীমহল ও কোনাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাব এলাকায় বসবাসরত ফরিদপুরের নগরকান্দা থানার লক্ষণদিয়া গ্রামের মৃত সোহেল হোসেনের ছেলে মো. সুমন হোসেন (২০) ও ডেমরার ডগাইর নতুনপাড়া এলাকায় বসবাসরত বরিশালের মুলাদি থানার মো. আব্দুল করিম গাজীর ছেলে মো. ইমরান গাজী (৩৫)। এসব বিষয়ে সোমবার রাতেই ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতার সুমনের কাছে হেরোইন ও ইমরানের কাছে ইয়াবা পাওয়া গেছে। তারা ডেমরায় দীর্ঘ দিন ধরে হেরোইন ও ইয়াবা বিক্রি করে যুবসমাজকে ধ্বংস করে আসছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়