শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০১:২৬ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শর্ত না মানলে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন না ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

নুরে আলম: [২] সোমবার প্রধানমন্ত্রী হওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ও আঞ্চলিক মিলিশিয়াদের বিষয়েও বাইডেনের সাথে আলোচনায় রাজি নন তিনি। আল জাজিরা

[৩] তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যেমে দেশের মানুষের আশার প্রতিফলন হয়েছে। নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতিগুলোও বাস্তবায়ন করব আমি।

[৪] তিনি আরো বলেন, চলমান মহামারির মধ্যে ভোটকেন্দ্রে মানুষের উপস্থিতি ইরানের মানুষের ঐক্য ও সংহতির প্রতীক। ইরান থেকে বৈষম্য, দারিদ্র্য ও দুর্নীতি দূর করব। নিউইয়র্ক পোস্ট

[৫] ২০১৫ সালের ১৪ জুলাই ভিয়েনায় স্বাক্ষরিত হওয়া ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার বিষয়টি নিয়েও কথা বলেন রাইসি। তিনি বলেন, চুক্তির শর্তগুলো মানা হবে, তবে যুক্তরাষ্ট্রকে আগে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ২০১৫ সালে ইরানের সঙ্গে চুক্তি করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জার্মানি। চুক্তিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দেয় ইরান।

[৬] কিন্তু ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখেন। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও পারমাণবিক চুক্তির শর্ত লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়