শিরোনাম
◈ ফরিদপুরে দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর ◈ পেঁয়াজের কেজি ১৫ রুপি দাম নির্ধারণ করেছে ভারত সরকার ◈ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান, ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান খাজা আসিফের ◈ স্থবির অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার পুনরুদ্ধার পরিকল্পনা ◈ ইরানে আবারও হামলা শুরু, যা জানাল যুক্তরাষ্ট্র ◈ বহুবিবাহ নিষিদ্ধ ও লিভ-ইন নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব! ◈ ঈদের আগে ভারতে নতুন বিতর্ক: গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে মুসলিম আলেম-সংগঠনগুলো ◈ রাজধানীসহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ◈ ঈদযাত্রায় সায়েদাবাদে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ ◈ সারা দে‌শের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নবম পে স্কেলের সুবিধা পাবেন 

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ১২:২৮ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ১২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আর বিশ্ববিদ্যালয় নেই!

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: সব জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : শিক্ষামন্ত্রী। একটি বিশ্ববিদ্যালয়ের প্রধানতম ইনগ্রেডিয়েন্টস হলো শিক্ষক। ধরুন শিক্ষকরা হলো চিনি, শিক্ষার্থীরা হলো পানি আর শিক্ষাপ্রতিষ্ঠান হলো গ্লাস। আমরা কতো গ্লাস শরবত বানাবো সেটা কি প্রধানত কতো পরিমাণ পানি আছে সেটা দিয়ে ঠিক করবো নাকি কতোটুকু চিনি আছে সেটা দিয়ে ঠিক করবো। মানতেই হবে শরবত বানানোর প্রধানতম ইনগ্রেডিয়েন্টস হলো হলো চিনি বা শিক্ষক। কতো গ্লাস শরবত বানাবো তা ঠিক করার জন্য প্রথমে দেখবো ঘরে কতোটুকু চিনি আছে। বাংলাদেশের প্রধানতম সংকট হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে এমন শিক্ষকের চরম সংকট। এখন আমাদের দেশে যেই পরিমান চিনি অর্থাৎ মানসম্পন্ন শিক্ষক আছে সেই পরিমান চিনি দিয়ে বড়জোর ১০ থেকে ১৫ গ্লাস শরবত অর্থাৎ বিশ্ববিদ্যালয় বানানো যায়। সেই জায়গায় আমরা পানি ঢালছি আর গ্লাসের পর গ্লাস শরবত বানাচ্ছি। একপর্যায়ে কি আর এগুলো শরবত হবে? ঠিক এটিই ঘটেছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আর বিশ্ববিদ্যালয় নেই। এগুলোকে কলেজ বললেও বেশি বলা হয়।

এইরকম পরিস্থিতিতে স্বয়ং শিক্ষামন্ত্রী বলে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় বানাবেন। এর অর্থ হলো বিশ্ববিদ্যালয় কী হয় এটাই তিনি জানেন না অথবা তিনি এতো অতি চালাক যে তিনি বুঝে গেছেন, দেশের মানুষ বিশ্ববিদ্যালয় কী তা বুঝে না! ফলে যা ইচ্ছে তা বানিয়েই শরবত হিসেবে চালিয়ে দিচ্ছেন। এই সামান্য হোমওয়ার্কটা যদি করতে না পারেন দেশ চালাবেন কীভাবে?
লেখক : শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়