শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ১১:৫৪ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় লাইটারেজ জাহাজ ডুবি

নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে একটি পাথর বোঝাই লাইটারেজ জাহাজ ডুবে গেছে। লাইটারেজ জাহাজে থাকা নাবিকরা নিরাপদে অন্য জাহাজে উঠে প্রাণে রক্ষা পেয়েছেন।

সোমবার (২১ জুন) সন্ধ্যায় কর্ণফুলী নদীর মাঝিরঘাটে এ দুর্ঘটনা ঘটেছে। নগরীর মাঝিরঘাটের পাশে 'ওটি মিক হৃদয়–১' নামের তেলবাহী একটি জাহাজ নোঙ্গর করা ছিল। পণ্যবাহী লাইটার জাহাজ ‘এমভি রুহুল আমিন খান' মাঝিরঘাটে ভেড়ানোর সময় ওই জাহাজের সঙ্গে ধাক্কা লাগে।

ধাক্কা দেওয়ার পর ‘রুহুল আমিন খান' জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়। এসময় আশপাশের নৌযান গিয়ে নাবিকদের উদ্ধার করে। দুর্ঘটনায় তেলবাহী জাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনাস্থলে নৌপুলিশের তৎপরতা আছে। দুর্ঘটনাকবলিত জাহাজের আশপাশ দিয়ে জাহাজ চলাচলে সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়