শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়া শহরের ডাস্টবিনে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

তৌহিদুর রহমান : [২] সোমবার দুপুরের শহরের টেংকের পাড় এলাকা থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। তবে নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

[৩] পুলিশ ও স্হানীয়রা জানান,শহরের টেংকের পাড় এলাকার মাঠ সংলগ্ন ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের ছেলের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তা জানা যায়নি।

[৪] এ বিষয়ে সদর মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য নবজাতক শিশুটির মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরে আঞ্জুমানের মাধ্যমে দাফনকাজ সম্পূর্ণ করা হবে। নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তে ডিএনএ সংগ্রহ করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়