শিরোনাম
◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০২:৩০ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২১, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে ছিনতাইকারী গ্রেফতার জব্দ মোটরসাইকেল

ঈশ্বরদী প্রতিনিধি:[২] ঈশ্বরদী শহরের স্কুলপাড়ায় গোলাম হাক্কানীর বাড়ির সামনের মা ও মেয়ের নিকট থেকে দুইটি স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত মামুন মোল্লাকে গ্রেফতার ও ছিনতাই কাজে ব্যবহৃত মটর সাইকেল জব্দ করেছে পুলিশ।

[৩] গত ৩ জুন স্কুলপাড়ার কামিনী হাসপাতাল সড়কের গোলাম হাক্কানীর স্ত্রী ও মেয়ে রাত ৮টায় নিজ বাড়ির সামনে রিক্সা থেকে নামলে তিনজন ছিনতাইকারী মটর সাইকেলে এসে চাকু ঠেকিয়ে দু'জনের গলায় থাকা দুইটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত মটর সাইকেলে পালিয়ে যায়।

[৪] এ ঘটনার পর পুলিশ জোরালোভাবে তদন্ত শুরু করেন। এক পর্যায়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পুলিশ। পুলিশ ১৭ জুন রাতে অভিযান চালিয়ে এ মামলার অন্যতম আসামী ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া পুরাতন রেললাইন এলাকার আব্দুল লতিফ মোল্লার ছেলে মামুন মোল্লাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত মটর সাইকেল জব্দ করে পুলিশ ।

[৫] ১৮ জুন বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করিয়া ফোঃকাঃবিঃ ১৬৪ ধারা মতে জবানবন্দি প্রদান করেছে গ্রেফতারকৃত আসামী মামুন মোল্লা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়