শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০২:০৩ রাত
আপডেট : ১৯ জুন, ২০২১, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে নদী ও লেকের পানিতে মিলেছে করোনা: আইআইটি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের সাবরমতী নদী এবং দুইটি লেকের পানিতে করোনাভাইরাসের অস্তিত্ব পেয়েছেন গবেষকেরা। ভারতীয় প্রতিষ্ঠান আইআইটি-গান্ধীনগরের গবেষকদের পরিচালিত এক গবেষণায় এই তথ্য জানা গেছে। তবে পানিতে পাওয়া এই ভাইরাসগুলো জীবিত নাকি মৃত সেই বিষয়ে কিছু জানানো হয়নি। ইউনিসেফের অর্থায়নে গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন প্রফেসর মনিশ কুমার। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন ভবিষ্যতে বিপর্যয় এড়াতে আরও গবেষণার প্রয়োজন।

নদী ও লেকের পানিতে ভাইরাসের উপস্থিতি পাওয়ার পর এসব পানির নমুনা আরও পরীক্ষা করে দেখতে গুজরাটের বায়োটেকনোলোজি রিসার্চ সেন্টারে (জিবিআরসি) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (এএমসি)। কর্পোরেশনের পানি সম্পদ বিষয়ক প্রকৌশলী হারপালসিং জালা বলেন, পানি বিশ্লেষণের জন্য অনুমোদিত সংস্থা জিবিআরসি। তিনি বলেন, ‘আমরা গত এক বছর ধরেই তাদের কাছে নমুনা পাঠাচ্ছি আর তারা রাজ্য সরকারের কাছে প্রতিবেদন দেয়।’ তবে আইআইটি গবেষকদের পাওয়া তথ্য নিয়ে কোনও ধারণা নেই বলে জানান তিনি।

গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরের মধ্যে সাবরমতী নদী এবং কাকরিয়া ও চান্দোলা হ্রদ থেকে পানির নমুনা সংগ্রহ করে গবেষণাটি পরিচালনা করেছে আইআইটি। প্রতিষ্ঠানটির আর্থ সায়েন্সেস বিভাগের অধ্যাপক মনিশ কুমার জানিয়েছেন পরীক্ষায় করোনাভাইরাসে উপস্থিতির কথা জানা গেলেও পরীক্ষা পদ্ধতিতে এটা জীবিত নাকি মৃত তা শনাক্ত করা যায়নি।

মনিশ কুমার বলেন, ‘এখন পর্যন্ত পানির মধ্য দিয়ে ভাইরাসটির সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। তারপরও প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে হয়ে এই বিষয়ে আরও গবেষণা করা দরকার। পর্যবেক্ষণ করা দরকার।’ তিনি বলেন, মূত্র কিংবা মৃতদেহের মাধ্যমে পানিতে করোনা পৌঁছালে সেগুলো মৃত হওয়ার সম্ভাবনা বেশি।

তবে কোনও করোনারোগীর মুখ থেকে পানিতে এই ভাইরাস পৌঁছালে সেগুলো জীবিত থাকার সুযোগ আছে বলেও জানান মনিশ কুমার। তাদের পাওয়া তথ্য ইউনিসেফের কাছে উপস্থাপন করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়