শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২১, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোদি সরকারের উচিত সকলের টিকা নিশ্চিতকরণে রাজধর্ম পালন করা, বললো কংগ্রেস

সাখাওয়াত হোসেন:[২] বিজেপি সরকার প্রশ্ন তুলে বলেছিলো, গান্ধী পরিবারের সদস্যরা কি আদৌ টিকা নিয়েছে? এর জবাবে কংগ্রেস মূলত বৃহস্পতিবার এমন মন্তব্য করে। আনন্দ বাজার পত্রিকা, উদয়বানী

[৩] কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, মোদি সরকারের উচিত প্রতিদিন ৮০ লাখ থেকে ১ কোটি টিকা দেওয়া সম্পন্ন করতে কাজ করা। যাতে করে ডিসেম্বরের মধ্যে ১০০ কোটি মানুষকে টিকার আওতায় আনা যায়। অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কথা না বলে এটিই এখন মোদি সরকারের ‘রাজধর্ম’ হওয়া উচিত।

[৪] তিনি বলেন, কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ব্যর্থ হয়েছে সরকার। গত ১৬ জানুয়ারি থেকে ১৬ জুন পর্যন্ত মাত্র ৩ দশমিক ৫১ শতাংশ মানুষকে টিকা দিতে পেরেছে। এটি বিশ্বে টিকা দানের সর্বনিম্ম হার বলে জানান তিনি।

[৫] এদিকে বিজেপি দাবি করছে, কোভিড নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে কংগ্রেস। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়