শিরোনাম
◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৯:২৫ সকাল
আপডেট : ১৮ জুন, ২০২১, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সাতক্ষীরা মেডিকেলে করোনায় ২৩ জনের মৃত্যু

অনন্যা আফরিন: [২] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন করোনা পজিটিভ ছিলেন। বাকিরা করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

[৩] রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৬৩৬ জনের নমুনা পরীক্ষায় ৩৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।শুক্রবার (১৮ জুন) সকালে সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, এর মধ্যে আরটিপিসিআর মেশিনে ৩৬৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৬১ জন। জেলার ৯ উপজেলায় ৩৪৭ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৯০ জন শনাক্ত হন। এছাড়া রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) থেকে ৯২২ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে ১০৮ জন শনাক্ত হয়েছেন। জেলা করোনা সংক্রমণের হার ২১ দশমিক ৯৪ শতাংশ

[৪]  হাসপাতালের পরিচালক এ তথ্য জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৬টা থেকে শুক্রবার (১৮ জুন) সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর ৫, চাঁপাইনবাবগঞ্জের ২, নাটোরের ২ ও নওগাঁর ৩ জন ছিলেন।

[৫] অপর দিকে, খুলনা মেডিকেলে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩,  সাতক্ষীরা মেডিকেলে ৪ ও চট্টগ্রাম মেডিকেলে আরও ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়