শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৯:০৫ সকাল
আপডেট : ১৮ জুন, ২০২১, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুরক্ষার জন্য এবার হজযাত্রীদের স্মার্ট কার্ড দেয়া হবে, কার্ড ছাড়া কেউ হজ করতে পারবেন না

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কোভিড পরিস্থিতির কারণে আমরা হজ যাত্রীদের সকল প্রকার সুুরক্ষা নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছি। আরব নিউজ

[৩] উপমন্ত্রী ডা. আবদুল ফাত্তাহ মাশহাত বলেন, কেউ হজ করতে চাইলে তাকে অবশ্যই হজ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন করতে হবে। মন্ত্রণালয় যাদেরকে হজের অনুমতি দেবে, তাদের প্রত্যেককে স্মার্ট আইডি কার্ড দেওয়া হবে।

[৪] আবদুলফাত্তাহ মাশহাত আরো বলেন, হজের সময় যদি এমন কাউকে পাওয়া যায়; যার হজ আইডি কার্ডের তথ্যের সঙ্গে ওয়েবসাইটের তথ্যের মিল নেই- তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

[৫] এবার শুধুমাত্র সৌদি আরবের ৬০ হাজার নাগরিক হজ করতে পারবেন, তাদের ৬০ ভাগ পুরুষ আর ৪০ ভাগ নারী। তারাই হজের অনুমতি পাবেন যারা কোভিডের দুই ডোজ টিকাই দিয়েছেন।

[৬] মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে, এবার তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে যারা গত পাঁচ বছরে হজ করেননি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়