শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গ, অ‌ন্তিম ল‌গ্নে এভারটনকে হারা‌লো লিভারপুল ◈ আমি পা‌কিস্তান দ‌লে খেলার যোগ্য নই, বললেন রিজওয়ান ◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল!

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০২:২১ রাত
আপডেট : ১৮ জুন, ২০২১, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে খুঁজে বের করার দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক

শওগাত আলী সাগর: আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে। তিনি নিখোঁজ হয়েছেন এই মর্মে থানায় সাধারন ডায়েরী হয়েছে, তার স্ত্রী সংবাদ সম্মেলন করে ‘আদনানকে তার কাছে ফিরিয়ে দেয়ার’ দাবি জানিয়েছেন। আদনান কীভাবে নিখোঁজ হযেছেন- সেই ব্যাপারে তেমন কোনো তথ্য নেই। তার স্ত্রীর ‘তাকে আমার কাছে ফিরিয়ে দিন’- এই বক্তব্যকে গুরুত্ব দিলে ধরে নিতে হয় ‘আদনানকে কেউ তুলে নিয়ে গেছে- এমন একটি অভিযোগ তার স্ত্রী করতে চাচ্ছেন’।
সত্যি বলতে কি আদনানের সম্পর্কে আমার কোনো ধারণা নেই।

পত্রিকায় তাকে ইসলামী বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। ধরে নিলাম, আদনান একজন সাধারণ নাগরিক। একজন সাধারণ নাগরিক নিখোঁজ হয়ে গেলে বা তাঁকে খুঁজে প্ওায়া না গেলে- রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের সর্বাত্মক উদ্যোগ নেয়া। রাষ্ট্রের সংশ্লিষ্ট বাহিনীগুলো এই ব্যাপারে কী ধরণের উদ্যোগ নিয়েছে তার কোনো তথ্য সংবাদ মাধ্যমে পাওয়া যায় না। এই ধরনের ঘটনায় সরকারি কর্তৃপক্ষের ঢিলেমি বা ব্যবস্থা গ্রহণে অনীহা মানুষের মনে নানা ধরনের প্রশ্নের জন্ম দেয়। এতে সরকারের প্রতিই সংশয় তৈরি হয়। আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে খুঁজে বের করার দৃশ্যমান পদক্ষেপ নেয়া হোক।

লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়