শিরোনাম
◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস!

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৪:৫৭ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোহাগাড়ায় ঘর পাচ্ছে ১৭০ ভূমিহীন পরিবার

লোহাগাড়া প্রতিনিধি : মুজিব শতবর্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় দ্বিতীয় ধাপে ১৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় লোহাগাড়া উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।

এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান হাবীব জিতু জানান, প্রথম ধাপে ১৮টি পরিবারকে জমি ও ঘর দেয়া হয়েছিল। দ্বিতীয় ধাপের ১৭০ টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে।

এসময় তিনি আরও বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশব্যাপী অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে ১ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট এই সেমিপাকা প্রতিটি ঘরে দুটি কক্ষ, সংযুক্ত রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ খোরশেদ আলম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুইঁয়া, উপজেলা প্রেসক্লাবে সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়