শিরোনাম
◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয় ◈ জামাই শা‌হিন আ‌ফ্রিদি‌কে কেনো অধিনায়ক করা হলো, ক্ষেপে গে‌লেন শা‌হিদ আফ্রিদি  ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব কার, জানালো সরকার ◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৪:৫৪ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২১-২২ অর্থবছরের সান্তাহার পৌরসভার বাজেট ঘোষণা

মমতাজুর রহমান : [২] নতুন কোন করআরোপ ছাড়া বগুড়ার সান্তাহার পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। সান্তাহার পৌর সভার হল রুমে স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিটে মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু মোট ২৮ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকার প্রস্তাবিত এই বাজেট ঘোষনা করেন।

[৩] বাজেটে রাজস্ব ঘাটতি ১ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা দেখিয়ে প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ব্যায়ের লক্ষমাত্রা ১৩ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয়ের লক্ষমাত্রা ১৪ কোটি ৭৫ লাখ টাকা ধরা হয়েছে।

[৪] বাজেট অধিবেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, কাউন্সিলর হুমায়ন কবির বাদশা, আলাউদ্দিন, ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, মনতাজ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রত্না, জাহানারা বেগম, পৌর প্রকৌশলী রেজাউল ইসলাম,। এসময় সান্তাহার প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দু উপস্থিত ছিলেন। এ ছাড়া পৌর কর্মচারি রফিকুল ইসলাম, মিজানুর রহমান, বকুল,বিকাশ, তুহিন, উপস্থিত ছিলেন ।

[৫] মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু তাঁর বক্তব্যে বাজেট বাস্তবায়নে পৌর নাগরিক বৃন্দের সহযোগীতা কামনা করেন। সম্পাদনা : সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়