শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায়

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৪:৩৫ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিশ্বজুড়ে ৩৬ লাখ নয়, করোনায় মারা গেছেন ১ কোটি ২০ লাখ মানুষ

আসিফুজ্জামান পৃথিল: [২]ভারতে সরকারি ঘোষণার চেয়ে মৃত্যু ৬ গুণ বেশি, ইকোনমিস্টের গবেষণা। [৩] করোনায় মারা গেছেন অথচ মৃত ব্যক্তি হিসেবে শনাক্ত হননি, এমন ঘটনার অধিকাংশ ঘটেছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সঙ্গে সংশ্লিষ্ট অধিকাংশ ধনী দেশে মৃতের সংখ্যা সরকারঘোষিত সংখ্যার চেয়ে ১ দশমিক ১৭ গুণ বেশি। সাব-সাহারা অঞ্চলে মৃতের এই আনুমানিক হার ১৪ গুণ বেশি। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে করোনার প্রথম এবং দ্বিতীয় দফার চিত্র এই মডেলের পরিসংখ্যানে তুলনামূলকভাবে অনেক কম দৃশ্যমান হয়েছে।

[৪] যদি দেখা যায় ব্যাপকসংখ্যক পরীক্ষায় পজিটিভ ফল আসছে, তবে ন্যায্যভাবে এটা ধরে নেওয়া যায়, আরও অনেক পজিটিভ ব্যক্তি আছেন, যারা পরীক্ষা থেকে বাদ পড়ে যাচ্ছেন। কেননা, যারা স্বতঃপ্রণোদিত হয়ে হাসপাতালে আসছেন, শুধু তাদেরই এ পরীক্ষার আওতায় আনা হচ্ছে।

[৫] কিছু স্থানে বিশেষ ধরনের জরিপ চালানো হয়েছে। কতজনের দেহে শনাক্তযোগ্য সার্স-কোভ-২ অ্যান্টিবডি রয়েছে, তা জরিপে উঠে এসেছে। এই অ্যান্টিবডি ইতোপূর্বে করোনায় সংক্রমিত হওয়ার একটি লক্ষণ। অথচ এ ধরনের অনেকের করোনা পরীক্ষা করা হয়নি।

[৬] গবেষণায় দুই শতাধিক দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে ১২১টি নির্দেশকের ওপর। এরপর এসব নির্দেশক এবং যেসব দেশ থেকে বাড়তি মৃতের সংখ্যার তথ্য পাওয়া গেছে, তার মধ্যে সম্পর্ক নির্ণয়ে বিশেষ মডেল ব্যবহার করা হয়েছে। যেসব দেশ থেকে বাড়তি মৃতের সংখ্যার তথ্য পাওয়া যায়নি, সেসব ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে এ মডেল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়