শিরোনাম
◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৪:০১ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহের ৬৪৫ ভূমি ও গৃহহীন পাচ্ছে নতুন ঘর

আল আমীন: [২] মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (২য় পর্যায়) কার্যক্রম উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (১৭ জুন) বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং এ বিভিন্ন তথ্য তুলে ধরেন।

[৩] মুজিববর্ষ উপলক্ষে জেলায় ২য় পর্যায়ে ৬৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাবেন নতুন ঘর প্রেসব্রিফিং এ তথ্য জানান জেলা প্রশাসক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ জুন সকাল সাড়ে দশটায় সারা দেশে নির্মিত ৫৩ হাজার ৩শ চল্লিশটি ঘর বিতরণ হবে সেই সাথে ময়মনসিংহ জেলার ২য় পর্যায়ে নির্মিত ৬৪৫টি ঘর উপকারভোগীর মাঝে বিতরণ করবেন।

[৪] জেলা প্রশাসক জানান ময়মনসিংহে সদরে ৭৫, মুুক্তাগাছা ৪৫, ফুলবাড়িয়া ৭০, ত্রিশাল ৪০, ভালুকা ৮০, গফরগাঁও ৭০, নান্দাইল ১০, ঈশ্বরগঞ্জ ৯০, গৌরীপুর ২৫, তারাকান্দা ৪০, ফুলপুর ৩০, হালুয়াঘাট ৪০, ধোবাউড়া ৩০টি গৃহ নির্মান শেষে গৃহহীন ও দরিদ্র পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

[৫] ইতিমধ্যে প্রতিটি উপকারভোগীদের সাথে ঘরগুলো হস্তান্তরের জন্য বন্দোবস্ত, রেজিস্ট্রেশন, কবুলিয়াতসহ সকল কাজ সম্পন্ন করা হয়েছে। প্রেসব্রিফিং জেলা প্রশাসক আরও জানান দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা প্রতিটি বাড়ির জন্য ১লাখ ৯০হাজার টাকা বরাদ্দ করা হয়।

[৬] এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক একেএম গালিভ খান, অতিঃ জেলা প্রশাসক সমর কান্তি বসাক (রাজস্ব), জাহাঙ্গীর আলম (সার্বিক), সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ