শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৯:২৯ রাত
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপি গর্তে, জামায়াত পালিয়েছে, জাতীয় পার্টি নেই: টিপু মুনশি

সমীরণ রায়: [২] বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বিএনপি গর্তে গেছে, জামায়াত পালাইছে, জাতীয় পার্টি নেই। এখন আমরা আমাদেরই শত্রু। ক্ষুদ্র স্বার্থের জন্য নৌকার কোনো ক্ষতি করা যাবে না। আওয়ামী লীগ দেশটাকে পাল্টে দিয়েছে। এই নৌকা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা অর্থনৈতিকভাবে ভারত ও পাকিস্তানের চেয়ে ৪৫ ভাগ এগিয়ে।

[৩] আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা নিজেরাই নিজেরাই খোঁচাখুঁচি করি। কিন্তু নৌকা ছাড়া কোনো চিন্তা করার সুযোগ নাই। শেখ হাসিনাকে হতাশ করা যাবে না।

[৪] টিপু মুনশি বলেন, নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান হলে দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয় না। ফলে অনেকের মনে ক্ষোভের সৃষ্টি হয়। নৌকাকে পরাজিত করা যাবে না। নৌকার সঙ্গে বেঈমানি করতে দিবো না।

[৫] বুধবার পীরগাছা উপজেলার দেউতি স্কুল অ্যান্ড কলেজ হলরুমে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

[৬] বর্ধিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোনোয়ারুল ইসলাম মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সস্পাদক চেয়ারম্যান প্রার্থী নুর আলম ও কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাইফুল ইসলাম খান ইকবাল প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়