শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৫:৩৪ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গল ভারতীয় নারী আটক

সোহেল রানা : [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে এক ভারতীয় নারীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের সীমান্ত এলাকা কুঞ্জবন এলাকার আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৯৪৩/১০ থেকে ওই নারীকে আটক করে বিজিবি।

[৩] আটককৃত নারীর নাম সমজা বিবি (৩১)। সে ভারতের ধলাইপিন জেলার কমলপুর থানার গঙ্গানগর এলাকার আব্দুস সালামের স্ত্রী বলে জানা গেছে।

[৪] ৫৫ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল এসএনএম সামীউন্নবী চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নারীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৯৫২ সালের কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়