শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৫:২৬ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৫:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেমসের জন্য দেশেই তৈরি হলো বিশেষ গিটার ‘তারায় তারায়’

মাহিন সরকার: [২] দেশের জনপ্রিয় রক তারকা জেমসের জন্য দেশেই তৈরি হলো একটি বিশেষ গিটার। এটি বানিয়েছেন ‘আর্বোভাইরাস’ ব্যান্ডের ড্রামস বাদক ও ‘বেশি জোশ কাস্টমস’-এর হেড অব অপারেশনস নাফিজ আল আমিন। সোমবার রাতে জেমসের হাতে গিটারটি তুলেও দেওয়া হয়েছে।

[৩] জেমসের বিখ্যাত গান ‘তারায় তারায়’ - এর আদলে তৈরি গিটারটির নামও দেওয়া হয়েছে ‘তারায় তারায়’। গিটারে গানটির প্রথম লাইনটিও জুড়ে দেওয়া হয়েছে। ভালোবাসার অক্ষরে লিখে দেওয়া হয়েছে জেমসের নামও।

[৪] নাফিজ আল আমিন বলেন, এই গিটারটি তৈরির মূল উদ্যোক্তা চিশতী ইকবাল ভাই (যিনি একজন আইনজীবী ও পরামর্শক)। তিনিই আমাকে বলেছিলেন এমন একটি গিটার বানাতে। যেটি তিনি জেমস ভাইকে উপহার দেবেন। এরপর আমাদের পরিকল্পনার সঙ্গে যোগ দেন আর্বোভাইরাস ব্যান্ডের গিটারিস্ট রঞ্জন। সবার যৌথ প্রয়াস ও আগ্রহে কাজটি করতে পেরেছি। তবে সবচেয়ে বড় ধন্যবাদটি দিতে হয় চিশতী ইকবাল ভাইকে। জেমস ভাইয়ের হাতে গিটারটি তুলে দেওয়ার অনুভূতি ছিল অসাধারণ। তিনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন দেশে গিটারটি তৈরি হয়েছে জেনে।

[৫] দেশি গিটারে দেশের অন্যতম রক তারকা নগরবাউলকে দেখতে পারা তার ভক্তদের জন্যও হবে বিশেষ অনুভূতির। জেমস ভক্তরা নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন দিনটির জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়