শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০১:০৪ রাত
আপডেট : ১৫ জুন, ২০২১, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশরাফুল আলম খোকন: প্রবাহ দেখে মনে হচ্ছে, এখানে কোথাও কারও মধ্যে কোনো ঘাপলা আছে

আশরাফুল আলম খোকন: শুধু পরীমনি কেন, যেকোনো নারী যদি অনৈতিকতার শিকার হয় অবশ্যই এর সুষ্ঠু বিচার চাই। কিন্তু ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছে, এখানে কোথাও কারও মধ্যে কোনো ঘাপলা আছে। গড্ডলিকা প্রবাহে গা না ভাসিয়ে, কারো চরিত্র হনন না করে আসল ঘটনা খুঁজে বের করা দরকার। ঘাপলাটা কোথায় এবং করলো কে।

নাসির উদ্দিন মাহমুদের কিংবা পরীমনির চরিত্রের সার্টিফিকেট দেওয়া নেওয়া আমার কাজ না। আমরা যদি এই দুজনের আশেপাশের সহকর্মীদের কাছে তাদের অতীত রেকর্ড সম্পর্কে একটু খোঁজখবর নিই, তাহলে তাদের চারিত্রিক গুণাবলী সম্পর্কে অনেক ধারণা পাওয়া যাবে। কে কোন মহলের বাসিন্দা। কার অতীত ইতিহাস কী বলে। আমজনতা না পারলেও সাংবাদিকদের জন্য খোঁজখবর নেওয়া খুব সহজ কাজ। একটি গোষ্ঠী নাসির উদ্দিন মাহমুদের বন্ধু হিসেবে পৃথিবীতে একজনকেই পেলেন, তিনি হলেন পুলিশের আইজিপি বেনজির আহমেদ। আরে ভাই, কারও সঙ্গে ছবি থাকতেই পারে, বন্ধু হতেই পারে, আরও অনেকেরই ছবি থাকবে এর মানে কী বেনজির সাহেব তাকে বলে দিয়েছেন নায়িকার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য? নাসির মাহমুদ প্রায় ত্রিশ বছর সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের ঘনিষ্ঠ ছিলেন।

এই লোকের সঙ্গে দেশের অনেক বিখ্যাত মানুষেরই দেখলাম ছবি আছে। তাহলে কী সবাই দায়ী। পত্রিকার সংবাদ দেখে দুইটা বিষয় আমার কাছে এখনো খটকা লাগছে। প্রথমত যেখানে যাচ্ছিলেন, বন্ধুর সেই অসুস্থ মাকে দেখতে না গিয়ে আরেকজনের কথায় পরীমনি কেন মধ্যরাতে আশুলিয়াতে বোট ক্লাবে গেলেন? যদিও যাওয়া কোনো অপরাধ না। আর নাসির মাহমুদ এতো বড় অভিযোগের পরও কেন এখনো চুপচাপ আছেন। কেন তিনি কথা বলছেন না? আর এই সুযোগে হুজুগে জাতি বেনজির আহমেদের চরিত্র হনন করেই যাচ্ছে। তবে পরীমনি অনেক ভাগ্যবতী, দেশের আইজিপির সঙ্গে সরাসরি ফোনে কথা বলার সুযোগ তার রয়েছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়