শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৬:২৫ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনের মৃত্যু, শনাক্ত ৩০৫০

জেরিন আহমেদ: [২] সোমবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিবিসি নিউজ

[৩] করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ১৭২ জনে দাঁড়িয়েছে। দেশে মোট আট লাখ ২৯ হাজার ৯৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে দুই হাজার ৫৬৪ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ৬৮ হাজার ৮৩০ জন করোনা থেকে সুস্থ হলো।

[৪] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫১২টি ল্যাবে ২০ হাজার ৬০২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২১ হাজার ৯১৪টি। নমুনা শনাক্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ।

[৫] ২৪ ঘণ্টায় নতুন ৫৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩৯ জন ও নারী ১৫ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে নয় হাজার ৪৭৭ জন ও নারী তিন হাজার ৬৯৫ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন ও ষাটোর্ধ্ব ২৭ জন রয়েছেন।

[৬] ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে সাতজন, বরিশাল বিভাগে একজন, রংপুর বিভাগে পাঁচজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছে। এ ছাড়া সরকারি হাসপাতালে ৪০ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন ও বাসায় চারজন মৃত্যুবরণ করেছেন।

[৭] দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ। - এনটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়