শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৪:৪৯ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ দেশোয়ালি সমাজের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশে ছড়িয়ে থাকা দেশোয়ালিদের একে অপরের সঙ্গে আত্মার বন্ধনে আবদ্ধ হওয়া এবং শিক্ষা, সামাজিক, ব্যক্তিগত ও স্বাস্থ্য সেবায় অনগ্রসর দেশোয়ালি সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গঠিত হয়েছে বাংলাদেশ দেশোয়োলি সমাজ।

[৩] গত ১১জুন শুক্রবার রাতে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. দেবাশিষ কুমার গুপ্তর সভাপতিত্বে বাংলাদেশ দেশোয়ালি সমাজের জুম ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওই সভা সঞ্চালনা করেন অ্যাডভোকেট উজ্জল প্রসাদ কানু।

[৪] সভায় ডা. দেবাশিষ কুমার গুপ্তকে আহবায়ক ও অ্যাডভোকেট উজ্জল প্রসাদ কানুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

[৫] আহবায়ক কমিটি দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সদস্য সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ দেশোয়ালি সমাজের জেলা ও উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।

[৬] সভায় বক্তব্য রাখেন আনন্দ মোহন কলেজের পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক দ্বীপান কানু, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহন কুমার সাহা, নিটল ও নিলয় গ্রুপের এ, জি, এম উত্তম প্রসাদ কানু, পুলিশ ইন্সপেক্টর সজল প্রসাদ কানু, ডা. মোহন লাল কানু, দিনাজপুর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক গৌতম গুপ্ত, ওয়ান ব্যাংকের অফিসার শংকর প্রসাদ গুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব প্রসাদ কানু (টিয়া), সঞ্জিব জয়শোয়াল ও শুভ্র প্রসাদ, সাংবাদিক সুজন কুমার কৈরী ও অমর গুপ্ত (অপু), গোকুন্ডা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উজ্জল প্রসাদ গুপ্ত, মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র অফিসার উজ্জল প্রসাদ কানু, ব্যবসায়ী গনেশ প্রসাদ কানু, ইঞ্জিনিয়ার সঞ্জিত প্রসাদ গুপ্ত (রাজীব), নির্মল কানু ও বিমল কানু প্রমূখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়