শিরোনাম
◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ১০:২৬ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৫,মৃত্যু ৩

অনন্যা আফরিন: [২] গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২২৫ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৫ হাজার ৩২ জন।

[৩] এসময়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন।সোমবার (১৪ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ১০টি ল্যাবে ৯১৫টি নমুনা পরীক্ষা করা হয়।

[৪] এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮০টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৯৭টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৮০টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়।

[৫] এতে চবি ল্যাবে ১১৪ জন, বিআইটিআইডি ল্যাবে ১২ জন, চমেক ল্যাবে ১৭ জন এবং সিভাসু ল্যাবে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

[৬] এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষা করে ২৫ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৩টি নমুনা পরীক্ষা করে ১১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১টি নমুনা পরীক্ষা করে ৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২০টি নমুনা পরীক্ষা করে ৮ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ৯ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৬টি নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

[৭] এদিন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করা হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

[৮] চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২২৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৯১৫টি। আক্রান্তদের মধ্যে নগরে ১৩১ জন এবং উপজেলায় ৯৪ জন।বাংলা নিউজ২৪,ইনকিলাব

  • সর্বশেষ