শিরোনাম
◈ ইসলামিক বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে বিজয়ী হওয়ার পর যা বললেন (ভিডিও) ◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ যে চার আসনে ‘না’ ভোট জয়ী ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০২:৩৫ রাত
আপডেট : ১২ জুন, ২০২১, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়িতা রায়ের কবিতা: বিষাক্ত

তোমার বিষ মায়া পৃথিবীকে বাঁচায় আমার মাঝে
মনে হয় ঝড় না হলেও আজ মেঘ করবে–
গ্রীষ্মের প্রচন্ড রোদ আমি দেখি তোমার চোখে
হীরার মতো জ্বলছে তোমার চোখ দুটো।
তুমি তাকিয়ে আছো নীলের দিকে
প্রতিটি ঝড়ে তোমার আর্তনাদ শোনা যায়
পৃথিবীর শেষ নিশ্বাসও ভালোবাসবে তোমাকে,
ঝড় আসে তোমার চোখে–
আমাদের স্বপ্ন গুলো মাটির কণার সাথে মিশে যায়।
বৃষ্টির দিনে কাঁদামাটির গন্ধে
আমি তোমাকে নতুন করে খুজেঁ পাই।
পৃথিবীর শেষ প্রেম ধ্বংস আমাদের নিজেদের হাতেই
আমার কঠোর হৃদয় কখনো বিষাদ মানে না।

২৮শে জৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ

  • সর্বশেষ
  • জনপ্রিয়