শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০২:০১ রাত
আপডেট : ১২ জুন, ২০২১, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী শিক্ষায় ৪৩০ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জনসনের

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের শিক্ষার অগ্রাধিকারের ওপর গুরুত্ব দিয়ে বিশ্বের দরিদ্রতম কয়েকটি দেশে শিক্ষার উন্নতির জন্য ৪৩০ মিলিয়ন ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার (১১ জুন) যুক্তরাজ্যের কর্নওয়ালে শুরু হওয়া জি-৭ শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে বিবিসি।

সম্মেলনে উপস্থিত বিশ্ব নেতাদের উদ্দেশে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এটি আন্তর্জাতিক বিশ্বের জন্য লজ্জার যে, দরিদ্রতম দেশগুলোর অসংখ্য মেয়ে স্কুলে যেতে পারছে না।

শিক্ষার মাধ্যমে এই শিশুরা শিল্প বা বৈজ্ঞানিক অগ্রগামীদের শিরোনাম হতে পারবে, যোগ করেন তিনি। এ সময় নারী শিক্ষাকে জি-৭ সম্মেলনের অন্যতম প্রধান ইস্যু হিসেবে উল্লেখ করেন বরিস জনসন।

তিনি বলেন, দেশগুলোকে দারিদ্র্যতা থেকে মুক্ত করতে পারা হবে সেরা উপায়। আর বিশ্বব্যাপী তা থেকে পুনরুদ্ধারের উপায় হলো শিক্ষা এবং বিশেষত মেয়েদের শিক্ষায় বিনিয়োগ করা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়