শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৬:০৪ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২১, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘স্বপ্ন’তে পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও পানীয়সহ শতাধিক পণ্য

কূটনৈতিক প্রদিবেদক: [২] ঢকায় মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়ে বলেছে, এখন থেকে চাইলে আমেরিকার অত্যন্ত সুস্বাদু খাদ্যপণ্যগুলোর স্বাদ নেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।

[৩] বৃহস্পতিবার ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার স্বপ্নর ১০টি বিক্রয়কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ১০০টিরও বেশি উচ্চ গুণগত মানসম্পন্ন খাদ্য ও পানীয়সহ শুকনো ফলমূল, গাছের বাদাম, শস্য থেকে তৈরি খাবার সিরিয়েল, চকলেট ও আরও অনেক পণ্য নিয়ে সজ্জিত ‘আমেরিকান শেলফ’ এর উদ্বোধন করেন।

[৪] মিলার বলেন, বাংলাদেশে দিনে দিনে আমেরিকার পণ্য বেশি করে পাওয়া যাচ্ছে দেখে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের মানুষের কাছে খাবার খুব গুরুত্বপূর্ণ বিষয়।

[৫] আমার বিশ্বাস, ভোক্তাদের কাছে যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্যগুলো খুবই সুস্বাদু ও গুণগত মানসম্পন্ন হবে। আমি প্রত্যাশা করি, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৃষি বাণিজ্য আরও বাড়বে।

[৬] আমি আশা করি, শীঘ্রই আমি বাংলাদেশে বসে আমার নিজ রাজ্য মিশিগান থেকে আসা অসাধারণ পনির, আপেল, চেরি ও অন্যান্য দারুণ সব খাদ্যপণ্য উপভোগ করতে পারব।

[৭] যুক্তরাষ্ট্রের ভোক্তারাও একদিন যুক্তরাষ্ট্রে বসে বাংলাদেশের আম ও লিচুর মত অসাধারণ ফল ও অন্যান্য খাবার উপভোগ করতে পারবে বলেও আমার বিশ্বাস।

  • সর্বশেষ