শিরোনাম
◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব ◈ দেশে আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ◈ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ১০:৩২ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে একদিনে আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ১২৯

অনন্যা আফরিন: [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩৮ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৯ জনের। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৫৮২ জনে।

[৩] শুক্রবার (১১ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার তিনজনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৮৮ ও উপজেলার ৪১ জন।

[৪] জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে নয়জন ও শেভরন হাসপাতাল ল্যাবে নয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

[৫] একই সময়ে জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে আটজন, মেডিকেল হাসপাতাল সেন্টার হাসপাতাল ল্যাবে চারজন ও এপিক হেলথ কেয়ার ল্যাবে ১০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।জাগাে নিউজ২৪,বাংলাদেশ জার্নাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়