শিরোনাম
◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান ◈ হরমুজ প্রণালী‌তেকার্গো জাহাজে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০১:৩৮ রাত
আপডেট : ১১ জুন, ২০২১, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফজলুল বারী : মানুষ অনেক কষ্টে আছে, তাদের পাশে দাঁড়ান

ফজলুল বারী : দেশের টেলিভিশনগুলোতে সারাদিন দেখি মানুষের বিরুদ্ধে রিপোর্ট। লোকজন মাস্ক পরে না, স্বাস্থ্যবিধি মেনে চলে না ইত্যাদি। করোনার দীর্ঘ ছোবলে বেশির ভাগ মানুষের মন ভালো নেই। যাদের মন ভালো নেই তাদের কাছে আপনারা সচেতন ভূমিকা আশা করেন কী করে? যানবাহনের ড্রাইভার, হেল্পার তাদের শিক্ষাগত যোগ্যতা কী আর আপনার শিক্ষাগত যোগ্যতা কী। তাদের সবার কাছে আপনার মতো সমান আচরণ-প্রতিক্রিয়া আশা করেন কীভাবে। মাস্ক যাদের নেই তাদের একটা মাস্ক দিন। বারবার দিতে দিতে তার অভ্যাস গড়ে উঠবে।

মানুষকে বোঝাতে হবে শুধু করোনা নয়, বাংলাদেশের যে ধুলিময় পরিবেশ, গায়ে গায়ে মানুষের বসবাস, সম্ভব হলে যে যখনই বাইরে বেরুবে তাকে সারা বছরই মাস্ক পরলে সে নিরাপদ থাকবে। করোনার শুরুতে সরকারি-বেসরকারি যতো মাধ্যমে মানুষকে খাবার দেওয়া থেকে শুরু করে নানাকিছু দেওয়া হয়েছে এবার তা নেই। এবার একবার কিছু মানুষকে আড়াই হাজার টাকা দিয়েছেন মানে তাদের সব সমস্যার সমাধান করে ফেলেছেন?

দেশের বেশির ভাগ মানুষের আর্থিক অবস্থা এখন খুবই নাজুক। নতুন লাখ লাখ বেকার সৃষ্টি হয়েছে দেশে, যা অনেকেই মানতে শরম পাচ্ছেন! যেসব দেশে লকডাউন সফল হয়েছে তাদের মানুষকে যে সব সহায়তা দেওয়া হয়েছে সে সম্পর্কে গুগলে গিয়ে পড়ে দেখেন। মা-বাবার সঙ্গে থাকা ছাত্রদেরও ভাতা বাড়িয়ে সপ্তাহে আড়াইশ ডলার করা হয়েছিলো। জব সিকার জব কিপার নামে কতো রকম সাপোর্ট তাদের দেওয়া হয়েছে। এসব ভাতাও স্বাভাবিক সময়ের চাইতে বাড়িতে দেওয়া হয়। জব কিপার ভাতা ছিলো দুই সপ্তাহে ১৫শ ডলার পর্যন্ত।

করোনা মোকাবেলায় সফল দেশগুলোয় সরকারগুলো মনে করেছে মানুষকে দেওয়া এসব দয়া নয় মানুষের অধিকার। টাকা যেমন দেওয়া হয়েছে তেমনি দেখানো হয়েছে বড় জরিমানার ভয়। মানুষ ভাবে এতো জরিমানা দিলে খাবো কী। তারা আইন মেনেছেন নিরাপদও হয়ে গেছেন। টেলিভিশনগুলোর কোনো কোনো রিপোর্ট দেখে মনে হবে সরকারের মতো তারাও হয়ে গেছেন ভাত দেওয়ার মুরোদ নেই কিল মারার গোসাই। মিডিয়ার বড় কর্তারা ভালো বেতন পান।

বেতন না পেলেও অনেকের আয় উন্নতি ভালো। একই অফিসের ছোট বেতনের লোকজনের কী অবস্থায় দিন যায় তা কী কখনো তারা জানার চেষ্টা করেন? প্লিজ পরিস্থিতিগুলো জানার বোঝার চেষ্টা করুন। রিপোর্ট করুন মানুষের পক্ষে। বিপক্ষে নয়। মানুষকে আপনাদের প্রতিপক্ষ ভাববেন না প্লিজ। মানুষ অনেক কষ্টে আছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়