শিরোনাম
◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৮:২২ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ভুয়া রিপোর্ট সরবরাহ, ৪ প্রতিষ্ঠানের পরীক্ষা বন্ধ

শাহীন খন্দকার: [২] বিদেশগামী যাত্রীদের ভুয়া করোনা রিপোর্ট সরবরাহ করা হচ্ছে এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যে রাজধানীর চারটি ল্যাবকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

[৩] অভিযুক্ত ল্যাব চারটি হচ্ছে সিএসবিএফ হেলথ সেন্টার, স্টেমজ হেলথ কেয়ার, আল জামী ডায়াগনস্টিক সেন্টার এবং মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডের মিরপুর শাখা। এসব প্রতিষ্ঠানকে নমুনা সংগ্রহ ও করোনার সনদ দেওয়ার কার্যক্রম স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর বলছে, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এবং দেশের ভাবমূর্তি ভয়ঙ্কররূপে ক্ষুণ্ন করেছে।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালকের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘সাম্প্রতিককালে আপনার প্রতিষ্ঠান থেকে বিদেশগামী যাত্রীদের ভুয়া কোভিড-১৯ রিপোর্ট প্রদানসহ (যেমন-পজিটিভ রোগীকে নেগেটিভ সনদ প্রদান, নমুনা সংগ্রহ ব্যতিত নেগেটিভ সনদ প্রদান, প্রতারণার মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়, নমুনা সংগ্রহ বুথের নামে দালাল নিয়োগ ইত্যাদি) বেশকিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যা ডিএইচআইএস-২ ডাটাবেজ যাচাইয়ে ও প্রাথমিক তদন্তে/অনুসন্ধানে প্রমাণিত হয়।’

[৫] চিঠিতে আরও বলা হয়, ‘এ ধরনের কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এবং দেশের ভাবমূর্তি ভয়ঙ্করভাবে ক্ষুণ্ন করছে। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনার প্রতিষ্ঠানে ও প্রতিষ্ঠানের আওতাধীন অন্যান্য বুথগুলো থেকে নমুনা সংগ্রহসহ বিদেশগামী যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য মহাপরিচালকের অনুমোদনক্রমে নির্দেশ প্রদান করা হলো।

  • সর্বশেষ