শিরোনাম
◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৫:২৫ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সহজ শর্তে গৃহঋণ পাবেন কমিশন কর্মকর্তারা: ইউজিসি

শরীফ শাওন: [২] বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কর্মকর্তা কর্মচারীরা কর্পোরেট গ্যারান্টির বিপরীতে জমি ও ফ্ল্যাট ক্রয়ে ২০ থেকে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এ লক্ষ্যে জনতা ব্যাংকের সাথে হোলসেল রিভলবিং সাধারণ গৃহ নির্মাণে ১০০ কোটি টাকার একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।

[৩] বৃহস্পতিবার ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ বছর মেয়াদি সরল সুদে এই ঋণ সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে। ঋণ গ্রহণের ছয় মাস পর থেকে এর কিস্তি আদায়যোগ্য হবে।

[৪] চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর আলমগীর জনগণের করের টাকার সর্বোত্তম ব্যবহারের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, এ ঋণ সুবিধার মাধ্যমে ইউজিসি’র কর্মকর্তা, কর্মচারীরাগণের বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের স্বপ্ন পূরণ করতে পারবে।

[৫] অপর সদস্য আবু তাহের বলেন, সবচেয়ে কম সুদের হারের এই ঋণে কোন ধরনের গোপনীয় চার্জ থাকবে না।

[৬] জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক আবদুর রব খান বলেন, এই ঋণ চুক্তির মাধ্যমে ইউজিসি’র সাথে জনতা ব্যাংক লিমিটেডের নতুনভাবে সম্পর্কের দ্বার উন্মেচিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়