শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ নিয়ে অচলাবস্থা, আলোচনার জন্য পাকিস্তানের চাপ ◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ 

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ১০:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪০ জনের মৃত্যু, শনাক্ত ২৫৭৬: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার, সারোয়ার জাহান: [২] দেশে কোভিড-১৯ সংক্রমণের ৪৬০তম দিনে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯৮৯ জনে। এপর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮লাখ ২০ হাজার ৩৯৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

[৩] বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৪০ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও ৯জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১০ বছরের মধ্যে, একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, আট জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ২২ জন।

[৪] এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭লাখ ৫৯ হাজার ৬৩০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৬১ লাখ ২৬ হাজার ২৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৮ শতাংশ।

[৫] বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৯ হাজার ৪৪৭টি নমুনা পরীক্ষায় দুই হাজার ৫৭৬ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

[৬] সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৪৪ লাখ ৬৭ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৫৮ হাজার ৫৮৪ টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৬১ লাখ ২৬ হাজার ২৩৮টি নমুনা।

[৭] করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৭ কোটি ৫২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৩৭ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৫ কোটি ৮৭ লাখের বেশি।

[৮] এদিকে সারাদেশে ১০ জুন পর্যন্ত সরকারী-বেসরকারী কোভিড ডেডিকেটেড হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার রয়েছে ২৩ হাজার ১১৪, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ১হাজার ৬০২টি আর কনসেনট্রেটর রয়েছে ১ হাজার ৫২২টি। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়