শিরোনাম
◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০১:০০ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার দাউদকান্দিতে মডেল মসজিদের উদ্বোধন

এইচএম দিদার: [২] মুজিবর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০ টায় উপজেলার প্রাণকেন্দ্র বিশ্বরোডে উদ্বোধন করা হয়েছে দৃষ্টিনন্দন "মডেল মসজিদ"।

[৩] সকাল সাড়ে ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নির্মাণাধীন ৫৬০ টি মডেল মসজিদের মধ্য থেকে সারাদেশে একযোগে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।

[৪] এরই ধারাবাহিকতায় দাউদকান্দি মডেল মসজিদ উদ্বোধনের মাধ্যমে নামায পড়ার জন্য সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

[৫] এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া,উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান,উপজেলা ভাইস-চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন,ভাইস-চেয়ারম্যান (সংরক্ষিত) রোজিনা বেগম,সহকারি কমিশনার(ভূমি) মোহাম্মদ সেলিম শেখ,বীর মু্ক্তিযোদ্ধ খোরশেদ আলম,গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার,গোয়ালমারি ইউপি চেয়ারম্যান নুরে আলম ভুলু,সদর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, ইলিয়টগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান জসিমউদ্দীন প্রধান,এসআই নাজমুল হোসেন সুজন,প্যানেল মেয়র ও কাউন্সিলর রকিবউদ্দিন রকিব ও পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়