শিরোনাম
◈ বাংলাদেশিসহ বিদেশিদের জন্য দুঃসংবাদ : স্পন্সরশিপ ভিসার নতুন আবেদন স্থগিত করলো কানাডা ◈ ‌বিতর্ক আর্জেন্টিনার পিছু ছাড়ছে না, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা ◈ স্থানীয় নির্বাচনে কড়াকড়ি: ঋণখেলাপির জামিনদার হলেও বাতিল হবে প্রার্থিতা, নতুন বিধান আনছে ইসি ◈ যেকোনো সময় কাঁপতে পারে ঢাকা, ভয়াবহ ভূমিকম্পের সতর্কবার্তা বিশেষজ্ঞদের ◈ জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল? ◈ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ◈ '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' বলা ভাইরাল সুহিকে আগেই টিসি দেওয়া হয়েছিল, থানায় মাইলস্টোনের জিডি ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন: শামা ওবায়েদ ◈ বাংলাদেশে ‘কনে খোঁজার’ অবৈধ ঘটকালি নিয়ে চীনের সতর্কবার্তা ◈ অর্থ পাচার বন্ধ হলে অনেক সমস্যা সমাধান সম্ভব ছিল: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ১২:৫৯ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালিতে এক বাংলাদেশি যুবকের গলাকাটা লাশ উদ্ধার

জেরিন আহমেদ: [২] নিহত যুবকের নাম মোহাম্মদ ইব্রাহিম (২৫) । বুধবার দেশটির প্রাচীন রাজধানী বা ইউভেন্তাস ক্লাব খ্যাত তোরিনো শহরে এ ঘটনা ঘটে। ইব্রাহিম প্রায় তিন বছর ধরে শহরের একটি পিজ্জা রেস্টুরেন্টে কাজ করতেন।

[৩] পুলিশ ও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ইব্রাহিমের বাড়ি নোয়াখালী জেলায়। তিনি তোরিনো শহরের কোরসো ফ্রাঞ্চিয়া সড়কের ৯৫ নাম্বার বাসার তিন তলায় আরও দুই বাংলাদেশির সঙ্গে থাকতেন।

[৪] বুধবার ছুটি থাকায় ইব্রাহিম বাসায় একাই ছিলেন। অপর দুই সঙ্গী কাজ থেকে বাসায় ফিরে তার দেহ গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের ফ্ল্যাটের মানুষ এসে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে লাশ তদন্তের জন্য হাসপাতালে পাঠায় এবং বর্তমানে পুলিশ ঘটনার কারণ জানতে অনুসন্ধান চালাচ্ছে।

[৫] এ বিষয়ে ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, “আমরা এখনও এ বিষয়ে অফিসিয়াল কোন তথ্য পাইনি। তবে খোঁজ নিচ্ছি। বিস্তারিত জানার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

[৬] পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পর এ হত্যাকাণ্ড হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। সূত্র: যগান্তর অনলাইন, বিডি নিউজ ২৪.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়