শিরোনাম
◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৯:৩৭ সকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা, আটক এক

সিরাজুল ইসলাম:[২]  মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ডে নাসির উদ্দিন (২৭) নামের এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৯ জুন) রাত সোয়া ৮টার দিকে নিহতের বাড়ির সামনে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ জাফর নামের একজনকে আটক করছেন বলে জানা গেছে। নিহত নাসির উদ্দিন বাস্তা গ্রামের মোঃ ইসহাকের পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

[৩] এলাকাবাসি সূত্রে জানা যায়, হত্যাকান্ডের ঘটনার আগের দিন মঙ্গলবার (৮জুন) বিকেলে তুচ্ছ ঘটনার জের ধরে একই গ্রামের হাজি সফর ও নাসির উদ্দিনের পরিবারের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে হাজি সফরের পরিবারের ১০-১২ জন অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে নাসির ও তার দু‘ভাই-এরশাদ এবং বছিরের ওপর হামলা করে। এ সময় হাজি সফরের পুত্র লাবু চাইনিজ কুড়াল দিয়ে নাসিরকে কুপিয়ে আহত করে আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশের খাদে ফেলে দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

[৪] এদিকে, নাসিরের পরিবারের লোকজনের পাল্টা মারধরে ঘটনার মূল হোতা লাবু আহত হয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাকেও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারে বইছে শোকের মাতম। এএসপি (সিংগাইর সার্কেল) রেজাউল হক , ওসি সফিকুল ইসলাম মোল্লা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়