শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৮:৪০ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোশাক শিল্পে রপ্তানি কার্যক্রম সহজীকরণে বাণিজ্য সচিবকে বিজিএমইএ সভাপতির অনুরোধ

শরীফ শাওন: [২] পোশাক রপ্তানি খাতের উদ্বুদ্ধ পরিস্থিতি জানিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলা ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে স্বস্তি আনয়নে এ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

[৩] বুধবার বানিজ্য মন্ত্রনালয়ে বানিজ্য সচিব তপন কান্তি ঘোষের সাথে আলোচনায় ফারুক হাসান বলেন, পোশাক শিল্প ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। এ পরিস্থিতিতে অর্থনীতির চাকা সচল রাখা এবং প্রতিকূল পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোশাক শিল্প উদ্যোক্তারা প্রানান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

[৪] তপন কান্তি ঘোষ বলেন, পোশাক শিল্পের রপ্তানি বানিজ্যকে আরও কিভাবে সহজীকরণ করা যায় এবং রপ্তানি বানিজ্য ব্যয় কিভাবে হ্রাস করা যায়, সে বিষয়ে মন্ত্রনালয় থেকে উদ্যোগ গ্রহণ করা হবে।

[৫] আলোচনায় উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র সহ সভাপতি মিরান আলী, বিকেএমইএ’র সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হাতেম, মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়