শিরোনাম
◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৩:১৫ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৩:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রায়পুর পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

সুকান্ত মজুমদার: [২] লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নবনির্বাচিত মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ পড়ানো হয়েছে।

[৩] বুধবার (৯ জুন) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান (এনডিসি)।

[৪] নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে ১নং ওয়ার্ডে আবু নাছের বাবু, ২নং ওয়ার্ডে মাহবুবুর রহমান রিজভী, ৩নং ওয়ার্ডে মো: ইউছুফ বিএসএস, ৪নং ওয়ার্ডে মো: আনোয়ার হোসেন বাহার, ৫নং ওয়ার্ডে জাকির হোসেন নোমান পাটোয়ারী, ৬নং ওয়ার্ডে মো: আইনুল কবির মনির, ৭নং ওয়ার্ডে মো: মেহেদী হাসান শিশির পাঠান, ৮নং ওয়ার্ডে মো: আবুল হোসেন ও ৯নং ওয়ার্ডে খায়রুল আলম রুবেল প্রধানিয়া। এছাড়া সংরক্ষিত ১,২,৩নং ওয়ার্ডে নাজমে আরা মনি, ৪,৫,৬ নং ওয়ার্ডে ফেরদৌসী বেগম স্বপ্না ও ৭,৮,৯ নং ওয়ার্ডে শামছুন্নাহার লিলি শপথ গ্রহন করেছেন।

[৫] উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রায়পুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ