শিরোনাম
◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০১:০৫ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনাজপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

তাহেরুল আনাম:[২] দিনাজপুর সদরের মাতাসাগর এলাকা থেকে মোহন মন্ডল (২৫) নামে এক যুবকের লাশ ঊদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ তার বাড়ি শহরের রাজবাড়ী এলাকায়। দিনাজপুর সদর সার্কেল সুশাস্ত সরকার জানান, বুধবার সকাল সাড়ে ৮ টায় এলাকাবাসী লাশটি দেখে পুলিশে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

[৩] সুশান্ত সরকার আরো বলেন, ভারি কোন জিনিস দিয়ে মাথা ও মুখে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। কে বা কাহারা তাকে মেরে গেছে তদন্তের মাধ্যমে আমরা আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো।

[৪] লাশ উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়