শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৯:৩৪ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনের ভিসা না পেয়ে সরকারে উপর চটলেন নেপালি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : [২] নেপাল সরকারের উপর চটলেন বাইশ গজের রহস্যময়ী লেগ স্পিনার সন্দীপ লামিচানে। নেপালের এই ভূমি পুত্রের আসন্ন টি-২০ ব্লাস্টে খেলার কথা ছিল। ইংল্যান্ডের এই টুর্নামেন্টে ওরচেস্টারশায়ারের হয়ে খেলার কথা ছিল সন্দীপের। কিন্তু নেপাল সরকার তার ভিসা দেওয়াতে বেশ টালবাহানা করে। ফলে সময় মত ভিসা হাতে পাননি নেপালের এই ক্রিকেটার। এরপরেই তার জায়গায় নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধিকে নিয়ে নিয়েছে ওরচেস্টারশায়ার।

[৩] এরপরেই দেশের সরকারের উপর রাগে ফেটে পড়েছেন সন্দীপ লামিচানে। নিজের সোশ্যাল মিডিয়াতে নিজের রাগ উগড়ে দিয়েছেন তিনি। সন্দীপ জানিয়েছেন, টি-২০ ব্লাস্ট ও দ্য হান্ড্রেডে অংশ নেওয়ার জন্য এক মাস আগে থেকে ব্রিটিশ ভিসার জন্য আবেদন করেছিলাম। আমার বিমানের দিন সামনে চলে আসছিল এবং তাই আপডেট নেওয়ার জন্য প্রতি মুহূর্তে আমি অফিসারদের ফোন করছিলাম, কিন্তু কখনই আমি পরিষ্কার উত্তর পাইনি।

[৪] ওরচেস্টারশায়ারের কর্তৃপক্ষের তরফ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে ভিসা না পাওয়ায় সন্দীপ তাদের দলে যুক্ত হতে পারেননি, এবং সেই কারণেই তারা নিজেদের দলে নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধিকে নিতে বাধ্য হয়েছেন।

[৫] নেপালের সন্দীপ লামিচানেকে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেখা যায়। খুবই সুনামের সঙ্গে বিশ্ব ক্রিকেটে নিজেকে তুলে ধরেছেন শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্নের এই ভক্ত। এমন ঘটনার পরে নেপাল সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন সন্দীপ। তিনি জানিয়েছেন, যেভাবে চারিদিকে ঘটনাটি ঘটছে তাতে আমি কখনই খুশি নই, জানি না কী ভুল হয়েছে। আমি নেপালের ক্রিকেট নিয়ে শুধু ভাবছি, এবং আমি ভবিষ্যতের নেপাল নিয়ে চিন্তিত। আমি জানিনা এখানে কী হতে চলেছে। আমাদের মতো অ্যাথলিটদের সরকার কোনও ভাবেই প্রশংসা করে না।- ইন্ডিয়ানএক্সপ্রেস

  • সর্বশেষ