শিরোনাম
◈ আয়ের চেয়ে ৩২ গুণ বেশি খরচ বিটিভির ◈ ‌বিশ্বকা‌পে ইরা‌নের এই খেলোয়াড়দের মনে রাখবে ইতিহাস এবং ভবিষ‍্যৎ প্রজন্ম, বল‌লেন কোচ ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেকের কারণে ছন্দ নষ্ট হয়, বল‌লেন আ‌র্জেন্টিনার কোচ স্ক্যালোনি  ◈ বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ: বাণিজ্য সম্পর্কের নতুন অধ্যায় শুরু ◈ ইরা‌নের মর্যাদা‌ রক্ষায় বিশ্বকা‌পে ফুটবলাররা যুক্তরাষ্ট্রে লড়াই করছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ আ. লীগের তৎপরতা ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন ◈ পাতে ক্যানসারের ঝুঁকি? ইউরোপে নিষিদ্ধ ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকে চাষ হচ্ছে ভারতীয় কৃষিপণ্য! ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা ◈ বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়াতে আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চাইলেন তারেক রহমান ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেক কিছুই দিচ্ছে না, কেড়ে নিচ্ছে ফুটবলের সৌন্দর্য: উরুগু‌য়ে কোচ

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৪:২১ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার প্রাথমিক দল ঘোষণা

মাহিন সরকার: [২] প্রায় চার বছর পর আবারও বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, আগস্টের সফরে স্বাগতিকদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে অজিরা।

[৩] বাংলাদেশ সফরের জন্য অ্যারন ফিঞ্চকে অধিনায়ক করে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলের সাথে নতুন করে ডাক পেয়েছেন অ্যাস্টন টার্নার, ওয়েস আগার, বেন ম্যাকডারমট, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ক্যামেরন গ্রিন ও নাথান এলিস।

[৪] বাংলাদেশ সফরে আসার আগে এই মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে অস্ট্রেলিয়া, সেখানে সীমিত ওভারের সিরিজে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। তবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য প্রাথমিক দল ২৩ সদস্যে নামিয়ে আনা হবে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি।

[৫] অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহেনডরফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, প্যাট কামিন্স, নাথান অ্যালিস, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ময়েজেস হেনরিকস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন, তানভীর সাঙ্গা, ডি অর্চি শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়