শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ০১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ ছবি দিয়ে চলচ্চিত্রে ফিরছেন দীপা খন্দকার

ইমরুল শাহেদ: মডেল ও টিভি অভিনেত্রী দীপা খন্দকার ‘রিভেঞ্জ’ ছবির মাধ্যমে আবারও চলচ্চিত্রে ফিরে এসেছেন। মো. ইকবাল পরিচালিত এই ছবিটিতে তিনি মায়ের ভূমিকায় অভিনয় করবেন। এর আগে তিনি ‘ভাইজান এলো রে’, ‘অফিসার’, ‘মিষ্টি কথা’, এবং ‘এ ফাদার্স ডাইরি’ ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও ‘পায়ের ছাপ’ নামে একটি ছবির কাজ তিনি শেষ করেছেন।

এটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। এতে তাকে দেখা যাবে একজন দুঃখিনী মায়ের চরিত্রে। এছাড়াও তিনি পাঁচটি স্বল্পদৈর্ঘ্য ও বেশ কয়েকটি টেলিফিল্মেও অভিনয় করেছেন। বর্তমানে তিনি ‘গুলশান এভিনিউর নতুন সিরিজ ২’ ও ‘বাকের খনি’ নামের দুটি ধারাবাহিকে অভিনয় করছেন।

প্রযোজক ও পরিচালক মো. ইকবাল এফডিসিতে দীপা খন্দকারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার একটি ছবি ফেসবুকে দিয়ে এ খবর জানান দিয়েছেন। এ প্রসঙ্গে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘‘রিভেঞ্জ’ সিনেমার গল্প ভালো লেগেছে। এতে আমার চরিত্রটিও দারুণ। চলচ্চিত্রে আমি খুব কম কাজ করেছি।

একটু বেছে বেছে কাজ করতে চাই।’ জানা গেছে, আগামী ১২ জুন দীপার দৃশ্যধারণ শুরু হবে। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় দীপা খন্দকার ছাড়াও অভিনয় করবেন শবনম বুবলী, জিয়াউল রোশান, মিশা সওদাগর ও সীমান্ত। অপরদিকে পাঁচ বছর পর আবারও উপস্থাপনায় ফিরেছেন জনপ্রিয় এই টেলি তারকা। একটি বেসরকারি টিভির ‘রান্নার এক্সপার্ট’ অনুষ্ঠানের উপস্থাপনাও করছেন এ অভিনেত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়