শিরোনাম
◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৯:০৭ রাত
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি বছরেই ভারতের বাজারে আসতে পারে সবচেয়ে কমদামি করোনা টিকা কোর্বেভ্যাক্স

মাহামুদুল পরশ: [২] করোনা টিকাদান কার্যক্রমের গতি বাড়াতে বেশকিছু টিকার অনুমোদন দিয়েছে ভারত সরকার। নতুন করে অনুমোদনপ্রাপ্ত টিকাগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে কোর্বেভ্যাক্স। আনন্দবাজার

[৩] ইতোমধ্যে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল অতিক্রম করেছে বায়োলজিকাল-ই এর উৎপাদিত টিকাটি। ইতোমধ্যে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য ভারতের ডিসিজিআই এর অনুমোদন পেয়েছে কোর্বেভ্যাক্স। ভারতে চলমান টিকাগুলোর মধ্যে সবচেয়ে কমদামে এই টিকা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। খাস খবর

[৪] এর আগে ভারতের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বায়োলজিকাল-ই বলেছিলো, কোর্বেভ্যাক্স টিকাটি অন্যান্য টিকাগুলোর মতোই ২টি ডোজের মাধ্যমে গ্রহণ করতে হবে। বাজারে আসলে এই টিকার ২টি ডোজের দাম হতে পারে ৪০০ রুপিরও কম, যেখানে কোভিশিল্ড এবং কোভ্যাক্স এর একটি ডোজের দামই ৩০০ থেকে ৪০০ রুপি এবং রাশিয়ার স্পুটনিক-৫ এর একটি ডোজের দাম প্রায় হাজার রুপি।

[৫] নিউজ প্রিয় বলছে, স্থানীয় গণমাধ্যমের এক বিবৃতিতে এই টিকার প্রস্তুতকারী সংস্থা বায়োলজিকাল-ই জানিয়েছে, তৃতীয় পর্যায়ের ট্রায়েলের পর চলতি বছরের আগস্ট থেকে উৎপাদন শুরু করা হবে। একই বিবৃতিতে এই ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি আরও জানায়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৩০ কোটি কোর্বেভ্যাক্স টিকার ডোজ তৈরির লক্ষ্যমাত্রা আছে প্রতিষ্ঠানটির। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

  • সর্বশেষ